বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

গুড় খাঁটি কি না যাচাই করার ৫ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শীতকাল মানেই ঘরে ঘরে পাটালি গুড়ের চাহিদা। সন্দেশ হোক বা পায়েস, পিঠাপুলি হোক বা নাড়ু, সামান্য পাটালি গুড় পড়লেই ওই খাবারের স্বাদ বেড়ে যায় কয়েকগুণ।

তবে খাঁটি পাটালি চেনা মুশকিল। বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। বেশি মিষ্টি করার জন্য কখনও গুড়ের সঙ্গে মেশানো হচ্ছে চিনি, কখনও আবার কালচে রং আনতে মেশানো হচ্ছে কৃত্রিম রং। চড়া দাম দিয়ে আপনিও ভেজাল গুড় কিনে আনছেন না তো? খাঁটি পাটালির পরখ কী করে করবেন?

১) পাটালি গুড় কেনার সময়ে চেখে দেখতে হবে। স্বাদে নোনতা ভাব পেলে বুঝবেন, সেটি মোটেই খাঁটি নয়। নিশ্চয়ই কিছু ভেজাল মেশানো রয়েছে।

২) গুড় দেখে অতিরিক্ত চকচকে লাগছে? তা হলে বুঝবেন, গুড়ে প্রচুর মাত্রায় চিনি মেশানো রয়েছে।

৩) গুড়ের রং দেখেও আসল কি না যাচাই করতে পারেন। গুড়ের রং সাধারণত মেটে কিংবা কালচে বাদামি হয়। যদি দেখেন, গুড়ের উপরিভাগ হলদেটে কিংবা সাদাটে দেখাচ্ছে, তা হলে বুঝবেন, গুড়ের সঙ্গে রাসায়নিক মেশানো রয়েছে।

৪) যদি গুড় একটু তেতো স্বাদের হয়, তবে বুঝতে হবে গুড়টি বহুক্ষণ ধরে জ্বাল দেওয়া হয়েছে। তাই একটু তিতকুটে স্বাদ নিয়েছে। সেই গুড় দিয়ে মিষ্টি বানালে স্বাদ বিগড়ে যেতে পারে।

৫) পাটালি কেনার সময়ে খানিকটা গুড় দুই আঙুলের মাঝে রেখে একটু চেপে দেখুন। যদি নরম লাগে, বুঝবেন গুড়টি ভাল মানের নয়। আবার খুব শক্ত গুড় না কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ