বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দুধে পানি মেশানো হয়েছে কী না বুঝবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুধকে বলা হয় আদর্শ পানীয়। উচ্চমানের প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস এটি। দুধে সমস্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে। তবে দুধে ভেজাল মেশানোর নজির কম নেই। বিশেষ করে দুধে পানি মেশানোর ব্যাপারটি হরহামেশাই হয়ে থাকে।

পাশাপাশি স্টার্চের মতো জিনিসও মেশানো হয়। বাজার থেকে যে দুধ কিনেছেন, তা কতটা খাঁটি সেটা জেনে নেওয়ার উপায় জানিয়েছে ভারতের খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ট স্ট্যান্ডার্ডস অথোরিটি।

দুধের শুদ্ধতা পরিমাপের জন্য অন্যতম উপায় হচ্ছে ওয়াটার অ্যাডালটেরেশন পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটি ঝকঝকে ঢালু পাত্রের পৃষ্ঠে এক ফোঁটা দুধ ফেলে দিন। সেই দুধ যদি পুরোপুরি শুদ্ধ হয়, তাহলে পাত্রের গা বেয়ে ধীরে ধীরে গরিয়ে নামবে এবং দুধের দাগ পাত্রে পড়বে।

কিন্তু দুধে যদি পানি মেশানো থাকে, তাহলে তা দ্রুত গড়িয়ে পড়ে যাবে এবং পাত্রের গায়ে দুধের দাগ পড়বে না।

দুধে স্টার্চ মেশানো হয়েছে কিনা সেটাও পরীক্ষা করতে পারেন ঘরোয়া উপায়ে। এজন্য প্রথমে কয়েক কয়েক মিলিলিটার দুধ ফুটিয়ে নিন। তারপর তা ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পর ২-৩ ফোঁটা আয়োডিন দ্রবণ দুধের উপর ফেলে দিন।

দুধ যদি বিশুদ্ধ হয়, তাহলে দুধের রঙ পরিবর্তিত হবে না। যদি হয়ও, তবে হালকা হলদেটে হতে পারে। কিন্তু দুধে যদি স্টার্চ মেশানো থাকে, তাহলে দুধের রঙ বদলে নীল হয়ে যাবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ