বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

ফ্রিজে দীর্ঘদিন সবজি সংরক্ষণ করার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মৌসুম ভেদে সবজি বাজারের চিত্রটিও বদলাতে থাকে। শীতকালে যে সবজি পাবেন, বর্ষা কিংবা গরমে খুঁজলেও সেগুলো পাবেন না। সারা বছর পাওয়া যায় এমন সবজির তালিকা কিন্তু খুব বেশি দীর্ঘ নয়। মটরশুঁটি, গাজর এবং পালং শাক— শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর তিনটি সবজি। কিন্তু সারা বছর পাওয়া যায় না। কিন্তু তাই বলে কি খাবেন না? তা কেন, একবারে বেশি করে কিনে ফ্রিজে রেখে দিন। তবে সংরক্ষণের কিছু নিয়ম রয়েছে। সেগুলো মেনে চলা জরুরি।

মটরশুঁটি

ঠিক করে রাখলে সার বছর মটরশুঁটি সতেজ রাখা সম্ভব। তবে একসঙ্গে অনেক বেশি মটরশুঁটি রাখবেন না। সর্বোচ্চ ১-২ কেজি মটরশুঁটি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে মটরশুঁটিগুলো খোসা থেকে ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। তার পর পানি ঝরিয়ে হালকা সিদ্ধ করে নিন। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে এলে ব্লটিং পেপারে মুড়িয়ে রাখুন। হাওয়াতেও শুকিয়ে নিয়ে বাতাস ঢোকে না এমন একটি কৌটোতে রেখে তার পর জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিন। ছ’মাস পর্যন্ত ভাল থাকবে।

গাজর

হালুয়া হোক কিংবা কেক— সারা বছর গাজরের স্বাদ নিতে চাইলে সংরক্ষণের উপায়ও জানতে হবে। প্রথমে গাজরগুলো টুকরো করে কেটে দিন। তার পর দু’মিনিট মতো গরমপানিতে ভাপিয়ে নিন। তার পর বরফ পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। গাজর ঠান্ডা হয়ে এলে গাজরের টুকরোগুলো আলতো করে মুছে নিন। এর পর একটি ট্রেতে গাজরগুলো ছড়িয়ে দিয়ে হাওয়ায় রেখে দিন। কয়েক ঘণ্টা পরে বাতাস ঢোকে না এমন একটি বাক্সে গাজরগুলো রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন। দীর্ঘদিন ভাল থাকবে ফ্রিজে।

পালং শাক

ডাল থেকে শাক ছাড়িয়ে গরমপানিতে ভাপিয়ে নিন। তার পর বরফ পানিতে সেগুলো ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। একটি থালায় শাকগুলো ছড়িয়ে খোলা বাতাসে রেখে দিন যতক্ষণ না শুকিয়ে যায়। শুকিয়ে এলে শাকগুলো ভাঁজ করে জিপলক ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিন। ভাল থাকবে শাক।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ