বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

হজমের সমস্যা কমাতে উপকারী যেসব পানীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রীষ্মকালে হজমের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতা এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে পেটে গ্যাস জমা,পেট ফোলাভাব, পেট ফাঁপাসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ ধরনের সমস্যা কমাতে বেশ কয়েকটি পানীয় উপকারী। যেমন-

পুদিনা চা
প্রাকৃকিভাবে হজমের অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে পুদিনা । এতে থাকা মেন্থল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে, গ্যাস এবং পেট ফাঁপা কমায়। খাবারের পরে এক কাপ গরম পানীয় পান করলে হজম সহজ হয় এবং পেট ফাঁপার কারণে যে ধরনের অস্বস্তি হয় তা থেকে মুক্তি পাওয়া যায়।

মৌরি চা
মৌরি বীজে অ্যানিথোলের মতো যৌগ থাকে যা অন্ত্রের পেশি শিথিল করতে সাহায্য করে এবং আটকে থাকা গ্যাস দূর করতে ভূমিকা রাখে। খাবারের পরে মৌরি চা পান করলে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের কারণে ফোলাভাব দূর হতে পারে। এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।

আনারসের রস
আনারসে ব্রোমেলেন নামে এক ধরনের এনজাইম থাকে যা প্রোটিন ভেঙে পাকস্থলীর প্রদাহ কমাতে সাহায্য করে। এটি হজমে সাহায্য করে। সেই সঙ্গে ভারী বা প্রোটিন সমৃদ্ধ খাবারের কারণে ফোলাভাব হলে উপকারী হতে পারে। হজমের সমস্যা কমাতে চিনি ছাড়া আনারসের রস খান। 

আপেল সিডার ভিনেগার
খাওয়ার আগে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার খেতে পারেন। নিয়মিত এই পানীয় খেলে হজমের সমস দূর হয়। সেই সঙ্গে ফোলাভাব কমে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ