সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

আলোকহীন শকুনগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| মুনীরুল ইসলাম ||

 

ইদানীং খুব বেশি দাঁতাল হয়ে উঠেছে আলোকহীন শকুনগুলো

ওরা আফগানের রক্ত খেয়েছে

ইরাকের অস্থি চিবিয়েছে

ফিলিস্তিনের কলিজা কাবাব খেয়েছে;

একচোটে দুইশো কোটি মুসলমানের হৃদয় খেতে চায় এবার।

 

যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বিশ্বমুসলিমের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার ধন, ঈমানের মূল

যাঁর শুভ আগমনে আলোর দিশা পেয়েছে পথহারা বনি আদম

তাঁকে নিয়ে ‘জঘণ্য শিল্পে’ মেতেছে ওরা।

 

ইয়া রাসুল আমার!

পূত রওজার সবুজ গিলাফের নীচ থেকেই

বিচ্ছুরিত করো তোমার অলৌকিক মোজেযা

ওদের নীল চোখে মেখে দাও আলোর দরিয়ার এক কাৎরা শুভ্র আলো

অথবা খসে পড়ুক ওদের নখর আঙুল

পুড়ে ছাই হয়ে যাক কাস্টেনজাস্ট ইংল্যান্ড পোস্টেনের

অতীত বর্তমান ও ভবিষ্যতের অপ্রসূত সব কপি,

গগণবিদারী শব্দে শব্দে ধসে পড়ুক বেয়াদবদের সরকারি স্থাপনাগুলো

যেখানে সেঁটেছে তোমার নোংরা ব্যঙ্গ কার্টূন।

 

ওহে বিশ্বাসী মানুষ!

দেখো দেখো চেয়ে দেখো ফুঁসে উঠেছে বিশ্বমুসলিম

তাদের মতো তোমরাও বয়কট করো ফ্রান্স, বর্জন করো ফরাসি পণ্য

এমানুয়েল ম্যাক্রোঁর মতো জারজদের প্রতি ছোঁড়ে মারো

ঘৃণার থুতু, করোনা পজেটিভ বিষাক্ত স্লেষ্মা।

তোমাদের চোখের সামনে অপমানিত হবেন তোমাদেরই ভালোবাসার ধন

আর তোমরা চুপ করে শুয়ে বসে থাকবে

মখমল বিছানায় কিবা আরাম কেদারায়

এ তোমরা কেমন মুসলমান, প্রিয়নবীর কেমন উম্মত তোমরা!

প্রিয়নবীর অপমানের জবাব দিতে তোমরাও নেমে এসো রাজপথে

আর স্লোগান তোলো- ফিদাকা ইয়া রাসুলাল্লাহ, তালায়াল বাদরু আলাইনা...

 

তোমার আদরের উম্মত আজ বড়ই গাফেল

কিতমিরহীন ঘুমোচ্ছে আসহাবে কাহফের মতোন

যেন তিনশ’ নয় বছর পরও ঘুম ভাঙবে না তাদের।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ