সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

জগলুল হায়দার-এর ছড়া ‘হামদরদি ইফতার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: জগলুল হায়দার ও লন্ডনের এক গণইফতার মাহফিল

ইফতার স্রেফ ভোজ না দাদা বিশ্বসেরা কৃষ্টি
সকল দেশে অতুল মায়ায় কাড়ছে সবার দৃষ্টি।

ইফতার স্রেফ ভোজ না দাদা বিশ্বসেরা আসর
বিলায় খুশি মিলায় মানুষ, গড়ছে প্রীতির বাসর।

ইফতার স্রেফ ভোজ না দাদা আধ্যাত্মের লগ্ন
স্নিগ্ধ খুশির আলোকধারা মানবতায় মগ্ন।

ইফতার স্রেফ ভোজ না দাদা সাত মহাদেশ ব্যাপ্ত
ধনী গরিব এক সাথে সব; নেই এতোটুক গ্যাপ তো।

ইফতার স্রেফ ভোজ না দাদা সকল জাতি ধর্ম
এক কাতারে পায় খুঁজে ঠিক ইনসানিয়াত মর্ম।

ইফতার স্রেফ ভোজ না দাদা সম্প্রীতির এক সাক্ষ্য
দিলে দিলে ছড়িয়ে দেয় হামদরদি বাক্য।

পুনশ্চঃ
দান দখিনা চলবে তবে ইফতার নয় তুচ্ছ
ইফতারকে জারি রেখেই করবো ওসব বুচ্ছো!

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ