সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ইসরায়েলের কারাগারে বন্দি থেকে উপন্যাস লিখে পুরস্কার জিতলেন ফিলিস্তিনি লেখক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থায় উপন্যাস লিখে আরব বিশ্বের কথাসাহিত্যের সম্মানজনক পুরস্কার ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন-২০২৪ জিতেছেন ফিলিস্তিনি লেখক বাসেম খান্দাকজি। তিনি ‘এ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছেন।

বাসেম খান্দাকজি ২০০৪ সাল থেকে ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। চলতি বছর ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশনের জন্য খান্দাকজিকে মনোনীত করেছে। তবে তিনি কারাগারে বন্দী থাকায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেছেন রানা ইদ্রিস।

রানা ইদ্রিশ লেবাননের দার আল-আদাব প্রকাশনী সংস্থার প্রকাশক। রানা বাসেমের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন।

বাসেম খান্দাকজি তার উপন্যাসে পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী-শিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন।

১৯৮৩ সালে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসে জন্মগ্রহণ করেন খান্দাকজি। ২১ বছর বয়সে ২০০৪ সালে তাকে ইসরায়েলি কারাগারে বন্দি করা হয়। কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি আল-কুদস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ‘ইসরায়েল স্টাডিজের’ ওপর একটি থিসিসও করেছেন। এ ছাড়া কয়েকটি কবিতা সংকলন ও উপন্যাস প্রকাশ করেছেন।

খান্দাকজি ২০২১ সালে এই বইটি লেখা শুরু করেন এবং সে বছরই শেষ করেন। চলতি বছরের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে খান্দাকজির ভাই জানান, তাঁর পরিবার চার মাস ধরে খান্দাকজির সঙ্গে কথা বলতে পারেননি। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারে বন্দী অনেক ফিলিস্তিনি এই সমস্যার সম্মুখীন হয়েছে।

খান্দাকজির ভাই আরও জানান, উপন্যাসটি লেখা শুরু করার পর তিনি প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ৭টার মধ্যে প্রায় দুই পৃষ্ঠা লিখতেন। তবে প্রায়ই তাঁর লেখার কাগজপত্রগুলো তাঁর কাছ থেকে কেড়ে নিত গার্ডরা এবং সেগুলো তারা ধ্বংস করে ফেলত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ