বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


সাড়া ফেলেছে হিজরি কাফেলার ‘সুবহে আজাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটা সময় মানুষ মাহফিলের মঞ্চে, রেডিও, টেলিভিশন কিংবা ক্যাসেটে গান শুনত। তবে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। সম্প্রতি শিল্পী সায়নান সায়েমের নতুন গান 'সুবহে আজাল' প্রকাশ হয়েছে হিজরি কাফেলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

গত মঙ্গলবার (৪ জুন) গানটি মুক্তির পর দর্শকরা মুহূর্তেই হারিয়ে গিয়েছিলেন নবীপ্রেমের মোহনায়। হৃদয়কাড়া সুর ও গভীর কথামালা শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে।

গানটি প্রকাশ হওয়ার সাথে সাথেই ভালোভাবাসা জানিয়েছেন হাজারো শ্রোতা। শতাধিক শ্রোতা শুভেচ্ছা জানিয়েছেন ইউটিউবের মন্তব্যের ঘরে। জানিয়েছেন নাশিদটি নিয়ে তাদের অনুভূতির কথাও। মোহাম্মদ রাসেল নামে একজন শ্রোতা মন্তব্য করেছেন- নাশিদটা শুনে অন্তর শীতল হয়ে গেছে। নুরুদ্দিন রফিকি জানিয়েছেন- দিনে ৮ থেকে ৯ বার করে তিনি গানটি শুনছেন।

প্রকৃতি আর ধর্মীয় সংস্কৃতির অপরূপ মেলবন্ধনে তৈরি করা হয়েছে গানের চিত্রধারণ। এতে মূল চরিত্রে ছিলেন শিল্পী নিজেই।

হিজরà¦