বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


উজবেকিস্তানে কয়েক দিন (৮)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন ||

আমীর তৈমুর মিউজিয়াম

প্রত্যেক দেশের মিউজিয়ামে (জাদুঘরে) সেই দেশের ইতিহাস ঐতিহ্যের অনেক উপাত্ত ও ডকুমেন্ট থাকে। তাই আমরা সফরের শেষ দিকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের জাতীয় জাদুঘর দর্শনের মনস্থ করলাম।

২/৮/২৪ তারিখ রোজ শনিবার সকালে বেহযাদের গাড়িতে গেলাম আমীর তৈমুর মিউজিয়াম দর্শনে। মিউজিয়ামটি নিউ তাশখন্দের সেন্টার পয়েন্টে অবস্থিত। যাকে বলে হার্ট অফ নিউ তাশখন্দ। চরসু বাজার হল পুরান তাশখন্দের সেন্টার পয়েন্ট। আর আমীর তৈমুর মিউজিয়াম হল নতুন তাশখন্দের সেন্টার পয়েন্ট।

আমাদের হোটেল নোবঝা প্যালেস থেকে ৭/৮ কিলোমিটার দূরত্বে আমীর তৈমুর মিউজিয়াম। সেখানে টিকেট নিতে হল। প্রতি টিকেটের মূল্য ৩৭০০০ সোম। বাংলাদেশী টাকায় ৩২৭ টাকা।

জাদুঘরটিতে রয়েছে উজবেকিস্তানের বিভিন্ন আমলের বিশিষ্ট শাসকদের ছবি ও তাদের আমলের বিভিন্ন জিনিসপত্র। বিশেষভাবে সম্রাট তৈমুর লং-এর আমলের সৈন্যদের বিভিন্ন ধরনের পোশাক ও বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র স্থান পেয়েছে। সম্রাট বাবর ও উলূগ বেগের স্মৃতিমূলক বিভিন্ন জিনিসও রয়েছে। বিশেষভাবে সম্রাট তৈমুর লং, সম্রাট বাবর