বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৪-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে অনুষ্ঠিত বৈঠকে ফোরামের সার্বিক বিষয়ে আলোচনা হয়। নতুন কর্মসূচিসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম।

বৈঠকে সাত জন তরুণ লেখক-সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে ফোরামের নির্বাহী সদস্য হিসেবে যুক্ত করা হয়। তারা হলেন মুফতি আব্দুল্লাহ তামিম (সিনিয়র সহ-সম্পাদক, সময় টিভি), আবু নাঈম ফয়জুল্লাহ (লেখক ও শিক্ষক), নুরুদ্দীন তাসলিম (সহ-সম্পাদক, ঢাকা পোস্ট), আবু সাঈদ (সহ-সম্পাদক, নয়াদিগন্ত), সাজ্জাদুর রহমান (লেখক ও শিক্ষক), তাশরিফ মাহমুদ (সহকারী সম্পাদক, মাসিক নকীব) ও জাওয়াদ আহমাদ (সম্পাদক, à