সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নবীনদের জন্য বিহানের লেখালেখির বৈঠকি আয়োজন ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ অনুষ্ঠিত হয় গতকাল  (২০ সেপ্টেম্বর) সিলেটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে।

বিহান-সদস্য হাবিব আশাফাকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালার প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন গদ্যকার সাবের চৌধুরী। অতিথি আলোচনা রাখেন  দৈনিক সিলেটের ডাক সাহিত্য-সম্পাদক ফায়যুর রাহমান। সমাপ্তি বক্তব্য দেন বিহান সম্পাদক মুতিউল মুরসালিন।

প্রশিক্ষক সাবের চৌধুরী বলেন, লেখালেখি কেউ কাউকে শেখাতে পারে না। এটা নিজে নিজেই শিখতে হয়। তবে এমন কর্মশালাগুলো শেখার পথকে ত্বরান্বিত ও সজতর করে।

অতিথি বক্তব্যে ফায়যুর রাহমান বলেন, আমরা যখন সাহিত্যচর্চা করেছি, তখন এই সময়ের মতো এত সুযোগ-সুবিধা ছিল না। আপনাদের সময়টা অনুকূল আছে। কাজেই বিহানের এই উদ্যোগকে একটা বড় কিছুই বিবেচনা করা উচিত এবং একে কাজে লাগিয়ে নিজেরা দ্রুত এগিয়ে যান, এই প্রত্যাশা ও দোয়া রাখি।

সমাপ্তি বক্তব্যে মুতিউল মুরসালিন বলেন, বিহান মূলত লেখালেখি ও এডিটিংয়ের আন্তর্জাতিক একাডেমিক যে পরিচয়, পরিভাষা ও মান আছে, সেটার প্রচার ও প্রতিষ্ঠা চায় বাংলা ভাষা ও দেশে। আপনারা সময় ও সঙ্গ দিলে এই পরিবর্তন আনয়নে বিহান দ্রুতই সফল হবে ইনশাআল্লাহ।

সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে এই কর্মশালা। ব্যতিক্রমধর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন ত্রিশোর্ধ্ব প্রশিক্ষণার্থী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ