|| তানবিরুল হক আবিদ ||
মজলিসে দাওয়াতুল হকের ২৯তম মারকাজি ইজতেমায় প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসান রচিত ‘হাসানুল ফতোয়া।’
দীর্ঘ পাঁচ বছর মেহনতের পর অবশেষে প্রকাশিত হচ্ছে তিন খন্ডের ফতোয়া গ্রন্থটি। এতে টিকা, উদ্ধৃতি, সংযুক্তি করেছেন মুফতি আশরাফ আলী। কিতাবের প্রাথমিক প্রচ্ছদ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার সিনিয়র মুফতি আশরাফ আলী আওয়ার ইসলামকে জানান, আসন্ন ২৩ তারিখ হজরতের কিতাব হাসানুল ফতোয়া প্রকাশিত হবে তিন খন্ডে। যার এক তৃতীয়াংশ আরবি এবং দুই তৃতীয়াংশ উর্দু। দীর্ঘ পাঁচ বছর মেহনতের পর হজরতের ফতোয়াগুলো মলাটবদ্ধভাবে আনতে পেরে নিজেকে ধন্য মনে করছি। হজরতের লেখা ডায়েরিগুলো ছিল অনেক পুরনো। যা সবার পক্ষে বোঝা সহজ ছিল না। তাই দুরবু