সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

জুলাই বিপ্লবের কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন, থাকছে পুরস্কারও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জুলাই বিপ্লবের কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।  এতে জুলাই বিপ্লবের কবিতা পাঠ প্রতিযোগিতায় অংশ নেবেনে দেশের নবীণ-তরুণ কবিগণ।  

কাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৩টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান।

এছাড়া, অনুষ্ঠানে গ্রন্থ সম্মাননা ও লেখকদের বই প্রকাশের গল্প বলার আয়োজনও থাকছে।

এর মধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ফোরম সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও ফোরামের সদস্যবৃন্দ।

কবিতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

■ বিকাল ৩টায় কবিতা পাঠ প্রতিযোগিতা শুরু হবে। যথাসময়ে এসে নাম নিবন্ধন করতে হবে।

■ জুলাই বিপ্লবের উপর স্বরচিত ছড়া-কবিতা হতে হবে।

■ কবিতা এ-ফোর সাইজের কাগজে লিখে অথবা কম্পোজ করে আনতে হবে।

■ অনুষ্ঠানে বিজয়ী কবিদের পুরস্কার প্রদান করা হবে।

এর আগে (সেপ্টেম্বর ২০২৪) লেখকদের জাতীয় এ সংগঠনটি ফোরামের সসদ্য লেখকেদর প্রতি গ্রন্থসম্মাননার জন্য বই জমা দেয়ার আহ্বান জানিয়েছে। এতে ২০২৩-২৪ সালে প্রকাশিত গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, প্রবন্ধ, আলোচনা, গবেষণা, জীবনী, ইতিহাস, অনুবাদ, সংকলন ও কুরআন-হাদিসের যেকোনো বই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে বলে ঘোষণা দেয় ফোরাম।

ঘোষণায় জানানো হয়, প্রতিযোগিতায় শুধু বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যরা অংশ নিতে পারবেন ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিযোগিতার বাইরে থাকবেন।

এ ছাড়া ফোরামের সদস্যদের থেকে যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, তাদের মধ্য থেকে ৩ জনকে ‘সেরা প্রতিবেদন সম্মাননা ২০২৪’  প্রদান করা হবে এবং এর জন্য ২০২৩-২৪ সালের মধ্যে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ৩টি ফিচার/প্রতিবেদনের প্রিন্ট কপি (প্রামাণ্য অনুলিপি) পাঠাতে হবে’

জানা যায়, তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রথমবারের মতো ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা প্রদান করেছে গেল ১৬ ডিসেম্বর ২০২৩। 

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ! সবকিছু ঠিক থাকলে আগামীকাল ২০ ডিসেম্বর বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে এবং বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।

ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল বলেন, কাল ইনশাআল্লাহ আলেম লেখকদের মিলনমেলা হবে। সিনিয়র-জুনিয়র তারকা লেখকরা উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে জুলাই বিপ্লবের কবিতা পাঠ, আমাদের অনন্য আয়োজন। এর মধ্য দিয়ে জুলাই এবং নতুন বাংলাদেশকে পাঠকের কাছে তুলে ধরার প্রয়াস হবে।’

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় সাড়ে চারশ লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ