সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

একুশে বইমেলায় আসছে ইসলামি কাব্যগ্রন্থ `শারাবান তাহুরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানবিরুল হক আবিদ
বিশেষ প্রতিবেদক

আগামী একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে স্বপ্নবাজ কবি ও এক্টিভিষ্ট মাসউদুর রহমানের ইসলামী আনুকাব্যগ্ৰন্থ `শারাবান তাহুরা’। পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে।

শারাবান তাহুরা শুধু একটি অণুকাব্য নয়, যেন একটি জীবন্ত ক্যানভাস। কাব্যতুলির আঁচড়ে যে ক্যানভাসে ফুটে উঠেছে জীবনের গভীরতম অনুভূতি ও বোধের রঙিন চিত্র।

এই বইয়ের পাতায় পাতায় শব্দের শৈল্পিক সুরে উঠে এসেছে প্রভুপ্রেমের অন্তর্দহন, সালাতের প্রশান্তি, কুরআনের সুর, আখিরাতের অনন্ত ভাবনা এবং মুনাজাতের অনাবিল আত্মনিবেদন। কাফন ও কবরের নিস্তব্ধতার মধ্যেও খুঁজে পাওয়া যায় আত্মার জাগরণ। আত্মশুদ্ধি, ভাবনা ও গভীর উপলব্ধি।

বইটি প্রকাশ করবে প্রকাশনা প্রতিষ্ঠান  নতুন বিন্যাস।  একুশে বইমেলায় পাওয়া যাবে রাইয়ান প্রকাশনের ২৮৬ নং স্টলে। এছাড়াও রকমারি,ওয়াফিলাইফের মতো ই-বুকশপে প্রি-অর্ডারের সুযোগ রয়েছে।

বইটির লেখক মাসউদুর রহমান জন্মেছেন রংপুরের এক স্নিগ্ধ  শান্ত গ্রাম "ছোট কাশিমপুরে"।  সবুজ শৈশব আর দুরন্ত কৈশোরের দিনগুলো কেটেছে গ্রামেরই নির্মল আলো বাতাসে।

'পবিত্র প্রণয় ' তাঁর প্রথম কবিতার বই। এবার পাঠকের দস্তরে কবি তুলে দিচ্ছেন 'শারাবান তাহুরা'।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ