কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। একনজরে দেখে নিন আজকের দিনের গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-
ঘটনাবলি
১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।
১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।
১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন।
১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে। ১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়।
১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।
১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদà