রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর   ৪৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার একজন লেখকের চিন্তার বস্তুনিষ্ঠতা ও বুদ্ধিবৃত্তিক সততা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’

অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন ও সাহিত্যের প্রাণপুরুষ অধ্যাপক মাওলানা আখতার ফারুক রহ.-এর জীবন কর্ম ও সংস্কৃতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার রাজধানী ঢাকার বিজয়নগরস্থ প্রো-একটিভ সোসাইটির কনফারেন্স রুমে সমম্বয় প্রকাশনের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামি যুব শিবিরের এক সময়ের  অন্যতম সংগঠক মাওলানা এম আর আবদুল মতিন। বিশেষ অতিথি ছিলেন মুসল্লী কমিটির চেয়ারম্যান আমীর আলী হাওলাদার রাষ্ট্র চিন্তার সদস্য এহসান আহমেদ। খেলাফত মজলিস নেতা মাওলানা নুরুল হক। 

উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আখতার ফারুক রহ.-এর বড় ছেলে ও জাতীয় ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র সহ সম্পাদক আবু ঈসমাইল মোঃ দানিয়াল। ছোট ছেলে মাওলানা আ ই ম দস্তগীর। 

খালেদ সানোয়ারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, প্রকৌশলী ওমর ফারুক, গণমাধ্যমকর্মী জামিল আহমদ, জুবায়ের তাসিলম, নাজুমল হাসান, পাঞ্জেরী পত্রিকার জুয়েল রানা প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যাপক মাওলানা আখতার ফারুক রহ. ছিলেন দেশের ইসলামী আন্দোলন, সাহিত্য ও সাংবাদিকতার অবদান অনস্বীকার্য ব্যক্তিত্ব। তার অবদান অস্বীকার করলে আমাদের নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাদের লেখনি সকলের কাছে পৌছে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার শূন্যতা এখনো অপূরণীয় । তিনি বিভিন্ন সংগঠনের নামকরণ করেছেন। তার সিদ্ধান্তুগুলো সবসময় ডায়নামিক ছিলো। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ