শামসুদ্দোহা তালুকদার
আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা। যিনি চাকরি জীবনে জি মাওলা নামে পরিচিত ছিলেন। তিনি কথায় কথায় গল্প বলে আমাদেরকে নসিহত করতেন। তিনি নিজেকে অতি নগণ্য মনে করতেন। তাঁর সামনে যারা বসতেন- তাদের উদ্দেশ্যে কিছু বলতে হলে প্রথমেই নিজের অপারগতা প্রকাশ করে বিনয়ের সর্বোচ্চ নমুনা দেখাতেন। যেখানে শাসনের দরকার সেখানে একটি শিক্ষনীয় গল্প করে বোঝাতেন, কোনটা সঠিক আর বেঠিক।
তাঁর জ্ঞানগর্ভ আলোচনায় মুগ্ধ হতাম সবাই। কথায় কথায় প্রবাদ ও ছোট গল্প বলতে পারতেন। প্রতিটি কথা ছিল ওজনদার।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের অভিভাবক হিসেবে তিনি যথেষ্ট ভূমিকা রাখতেন। পীর সাহেব হুজুর তাঁকে মুজাহিদ কমিটির দায়িত্ব দিয়ে নির্ভার ছিলেন। যেকোনো জরুরি আলাপ তাঁর সঙ্গে প্রথমেই করে নিতেন।
আস্তে আস্তে কথা বললেও প্রতিটি কথা যে কারো হৃদয়ে গেঁথে থাকতো। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রয়োজনে তিনি ছুটে আসতেন চরমোনাই। দিনভর আলোচনà