বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


আবুল ফাতাহ কাসেমীর নতুন বইয়ের মোড়ক উম্মোচন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিশ্রুতিশীল লেখক, সফল অনুবাদক ও মুহাদ্দিস মুফতি আবুল ফাতাহ কাসেমীর নতুন দু’টি বই "ইসলামী অর্থনীতির মৌলিক ধারণা" ও "নামে মুহাম্মাদ, মুহাম্মাদ নামের শত মনীষী" বইয়ের মোড়ক উন্মোচন হবে আগামীকাল। বরাবরের মতো লেখকের এ বই দু’টি প্রকাশ করেছে বাংলাবাজারের অনন্যধর্মী প্রতিষ্ঠান মাকতাবাতুল খিদমাহ। 

আগামীকাল (২৪ মে শনিবার) বিকাল ৪ টায় রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া কাসেম নানুতবী’র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জামিয়া কাসেম নানুতবী’র মুহতামিম মাওলানা ইমদাদুল ইসলাম ।

এছাড়া মহতি অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বরেণ্য লেখক ও ভাষাবিদ,শায়খুল হাদিস মাওলানা আবু তাহের রাহমানি।নন্দিত লেখক, সিরাত গবেষক, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। দারুল উলুম বনশ্রী’র শাইখুল হাদীস মাওলানা আবদুর রহীম কাসেমী। শিশু সাহিত্যিক ও মুহাদ্দিস মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী। ফাতিমাতুয যাহরা মহিলা মাদরাসা রামপুরা‘র মুহতামিম মাওলানা মà¦