বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘শিল্প-সাহিত্যেও মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিল্প-সাহিত্যের অঙ্গনেও মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুননাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান।

শনিবার (১৫ নভেম্বর) সকালে দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত 'বার্ষিকী ২০২৫'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 

ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘কবি-সাহিত্যিকগণ হলেন অমর। তারা মৃত্যুবরণ করেন, কিন্তু তাদের কীর্তি থেকে যায়। কীর্তির বদৌলতে তারা অমর হয়ে যান। কবি কাজী নজরুল ইসলাম নেই। তবে তার সৃষ্টিকর্ম আজও আমাদের সমানভাবে অনুপ্রাণিত করে। একাডেমি থেকে প্রকাশিত বার্ষিকী আমি পড়ে দেখলাম। অনেক মানসম্পন্ন লেখা। আরবি, ইংরেজি ও বাংলা সবই আছে। এমনকি লেখাগুলো খুবই মানসম্পন্ন। এখানেই গড়ে উঠবে আগামীর নজরুল, ফররুখ।’