বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮


খুলনায় চলছে পাঁচ দিনের ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আদ-দ্বীন শপের আয়োজনে পাঁচ দিনব্যাপী ইসলামি বইমেলা চলছে। ১৫ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামি বই মেলা জ্ঞানচর্চা ও নৈতিকতা গঠনের একটি মহতি উদ্যোগ। ইসলাম জ্ঞানার্জনকে ফরজ করেছে, আর বই সেই জ্ঞানের প্রধান মাধ্যম। বর্তমান প্রজন্মকে সঠিক পথ দেখাতে কোরআন, হাদিস ও ইসলামি আদর্শভিত্তিক বইয়ের ভূমিকা অপরিসীম। এই মেলার মাধ্যমে পাঠক সমাজ সত্য ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

দেশের খ্যাতনামা পাবলিকেশন্স এতে অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে কোরআন, হাদিস, সিরাহ, ইসলামী জীবন বিধানের নানান ধরনের বইয়ের সমন্বয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় নবজাতক মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার, মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা, ফুড ও কর্নারের ব্যবস্থা রà