রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

ফেনী জামিয়া ইসলামিয়ায় বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাচ্ছে ফেনী জামিয়া ইসলামিয়ায় ৫ দিনব্যাপী বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ কর্মশালা। চলবে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ফেনী জামিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় মাওলানা মাওলানা মুমিনুল হক জাদিদ (মহাপরিচালক, ফেনী জামিয়া ইসলামিয়া)-এর সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণে থাকবে— বাংলা ভাষা কীভাবে লেখবো, কী লেখবো, কী পড়বো? কীভাবে পড়বো, ছড়া, গল্প, প্রবন্ধ, উচ্চারণ ও আবৃত্তি, বানান পদ্ধতি ও সাংবাদিকতাসহ সাহিত্যের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন—শীলন বাংলাদেশ এর চেয়ারম্যান মাসউদুল কাদির, অদ্রি শাহবাগ-এর পরিচালক, বি এম হারিস, আওয়ার ইসলাম এর সম্পাদক হুমায়ুন আইয়ুব, সুলতানস এর চেয়ারম্যান মিরাজ রহমান। প্রশিক্ষণ পরিচালনা ও মূখ্য প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলালি লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম ও অণু পত্রিকার সম্পাদক, ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার।

যারা ভাষা ও সাহিত্যে দক্ষ হতে চান তারা উক্ত কোর্সে অংশগ্রহণ কতে পারেন।

যোগাযোগ= ০১৮২৪৮১৩৬৫২, -- ০১৯৬৩৯৭১৫৫৬।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ