রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সময়ের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর নতুন বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’ চলতি সপ্তাহেই বাজারে আসছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটির পৃষ্ঠা সংখ্যা ১৮৪, নির্ধারিত মূল্য  ২৬০ টাকা। পাইকারি ক্রয়ের জন্য নাফিউন ডটকম এবং খুচরা ক্রয়ের জন্য রকমারি, ওয়াফিলাইফ-সহ অনলাইন অফলাইনে যেকোনো বুক শপের মাধ্যমে ক্রয় করা যাবে।

বইটির পটভূমি সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল একজন মুসলিমের ‘ঈমান থেকে জানাযা’ পর্যন্ত যাপিত জীবনের সকল প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান এক মলাটে নিয়ে আসা। তবে বিষয়টির ব্যাপকতা বিবেচনা করে তিনি কাজটিকে কয়েকটি খণ্ডে বিভক্ত করার সিদ্ধান্ত নেন। সেই ধারাবাহিকতায় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ঈমান’ নিয়ে এই স্বতন্ত্র বইটি প্রকাশিত হলো। আগামীতে ইবাদত, লেনদেন, আখলাক ও আধ্যাত্মিকতা নিয়ে ধারাবাহিকভাবে বই রচনার পরিকল্পনা রয়েছে তার।

বইটিতে এগারোটি অধ্যায় রয়েছে। ঈমানের পরিচিতি, আরকানুল ঈমান, আখেরাত, তাওহিদ, ঈমান ভঙ্গের কারণ, নিরানব্বই নামের ব্যাখ্যা, আহলুস-সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয়, ঈমানের শাখা-প্রশাখা, শির্কের ভয়াবহতা এবং আধুনিক যুগের নিত্য-নতুন কুফর ও নিফাকের লক্ষণ এবং পরকালীন জীবনের একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ বিবরণ দেয়া হয়েছে। 

বইটির ফ্ল্যাপে বলা হয়েছে, ঈমান আমাদের অস্তিত্বের শেকড়। দিকচিহ্নহীন প্রান্তরে বাতিঘর দেখে নাবিক যেভাবে গন্তব্য খুঁজে পায়, তেমনই ঈমানের আলো আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। অস্থির ও সংশয়পূর্ণ এই সময়ে যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজছেন, তাদের জন্য এই বইটি একটি নতুন যাত্রার সূচনা করবে।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বইটি প্রকাশিত হবে। শায়খ আহমাদুল্লাহর আগের বইগুলোর ব্যাপক জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘ঈমানের অপরিহার্য পাঠ’ বইটি নিয়েও পাঠকদের মধ্যে বিশেষ কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ