তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উদয়ন পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) অমর একুশে বইমেলা প্রাঙ্গণে অতিথি, শুভাকাঙ্ক্ষী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উদয়ন পত্রিকার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা জ্ঞানচর্চা, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
উদয়ন পত্রিকার সহ-সম্পাদক ফজলে রাব্বী ও এহসান সাজিদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা জুবায়ের রশীদ, মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ, মাওলানা রায়হান রাশেদ, মাওলানা কামাল উদ্দীন, নকীব মাহমুদ, মাওলানা সাইদ আবরার নদবী, আশরাফুল ইসà¦