রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

‘রমজানের পরশ’ সিজন-৫ এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো স্কুলভিত্তিক সূরা-কেরাত প্রতিযোগিতার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রমজানের পরশ’ সিজন-৫ এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (১৭ মার্চ) সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী ক্ষুদে প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।

জনপ্রিয় উপস্থাপক মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে চূড়ান্ত পর্যায়ের বাছাইকৃত ৫ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বাটরকোনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহফিজুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন শাহজালাল জামেয়া স্কুলের শিক্ষার্থী আয়শা হক, তৃতীয় স্থান অধিকার করেন মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সিলেন্সের শিক্ষার্থী ফাতেমাতুজ জুহরা। চতুর্থ স্থান অধিকার করেন খাদিজা জান্নাত লুবাবা এবং পঞ্চম স্থান অধিকার করেন হাজেরা হক। তাদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন ও তালীমুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল হাফিজ ওলীউর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফিজ মাওলানা আবু সুফিয়ান নাসিম।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন আল মদীনা সুপার শপের স্বত্বাধিকারী হাফিজ নাজমুল ইসলাম, অচিনপুরী ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল মনাফ, কালান্তর প্রকাশনীর সিইও আবুল কালাম আজাদ, মুসাফির ট্রাভেলসের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন রমজানের পরশ অনুষ্ঠানের চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক এবং পরিচালক শাহ আনহার ইসলাম। তারা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রতি আগ্রহী করে তুলতেই তাদের এই নিরন্তর পথচলা। আগামীর সিজনগুলোতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ