রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

‘লেখকের পাশাপাশি প্রকাশক মাওলানা যাইনুল আবিদীনও সফল হবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: রাকিবুল হাসান

বাংলাবাজারের রুচিশীল বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান ‘মেশক প্রকাশন’ এর ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে শুভকামনা জানিয়েছেন ঢাকা মেইলের চিফ নিউজ এডিটর ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর। মেশক প্রকাশন যেন শতবর্ষী হয় সেই দোয়া করে তিনি বলেছেন, লেখালেখির অঙ্গনে মাওলানা যাইনুল আবিদীন একজন সফল মানুষ। এবার তিনি প্রকাশনা অঙ্গনে পা রেখেছেন। এই অঙ্গনেও তিনি সফল হবেন ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর বাংলাবাজারের কওমি মার্কেটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মেশক প্রকাশনের চতুর্থ বর্ষে পদার্পণ এবং মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘ভালোবেসে ভুল করিনি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।

আরও পড়ুন: ঘরে বসেই আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি শেখার সুযোগ

মাওলানা যাইনুল আবিদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কিংবদন্তীতুল্য লেখক ও সাহিত্যিক মাওলানা মুহিউদ্দীন খান রহ.-এর বড় ছেলে এবং সাপ্তাহিক মুসলিম জাহানের সম্পাদক মোস্তফা মঈনুদ্দীন খান। আরও আলোচনা করেন জনপ্রিয় লেখক ও শিক্ষক সাবের চৌধুরী।

অনুষ্ঠানে জহির উদ্দিন বাবর বলেন, আমরা আজ থেকে তিন বছর আগে এখানে মেশক প্রকাশন নামে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠানের যাত্রায় উপস্থিত ছিলাম। এটি খ্যাতিমান লেখকের মালিকানাধীন প্রতিষ্ঠান।

তিনি বলেন, সাধারণত দেখা যায়, এদেশে প্রকাশনা জগতের প্রায় সবাই ব্যবসাকে সামনে রেখে এ অঙ্গনে পা রাখে। বর্তমানে অনেক প্রকাশনীর স্বত্বাধিকারীর মাঝে প্রকাশনা শিল্প নিয়ে বেশ হতাশা পরিলক্ষিত হয়। কিন্তু মাওলানা যাইনুল আবিদীনের মধ্যে গত তিন বছরে কোনো হতাশা দেখিনি। তিনি এটাকে ব্যবসায়িক দৃষ্টিকোণেও দেখেননি। 

এ সময় তিনি বলেন, গত বছর বায়তুল মোকাররমের ইসলামি বইমেলায় মাওলানা যাইনুল আবিদীনের লিখিত সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ সর্বাধিক পঠিত ও বিক্রীত বইয়ের মর্যাদা অর্জন করেছে। সুতরাং আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠান অনেক অনেক বছর টিকিয়ে রাখুক। যাতে আমরা এই লেখক ও তার ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান থেকে উপকৃত হতে পারি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ