রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

মুফতি ওমর ফারুক নিজামীর ‘শরহে মীযান’ এখন বাজারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ইলমে সরফের জগতে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ সংযোজন। প্রখ্যাত আলেম ও গবেষক উস্তাযুস সরফ মুফতি ওমর ফারুক নিজামী রচিত বহুল প্রতীক্ষিত গ্রন্থ ‘তাহযীবুত তিবইয়ান শরহে মীযান’ অবশেষে বাজারে এসেছে।

এর আগে তার ‘কাওয়ায়েদে মীযান’ নামে একটি উর্দু শরাহ প্রকাশিত হলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সেই অভূতপূর্ব সাড়া এবং শিক্ষার্থীদের আগ্রহকে সামনে রেখে তিনি বাংলা পাঠে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘তাহযীবুত তিবইয়ান শরহে মীযান’ রচনা করেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অধ্যাপনা ও শিক্ষাদানের অভিজ্ঞতার আলোকে রচিত এই গ্রন্থটি মিজান পড়ুয়া শিক্ষার্থীদের জন্য এক অনন্য সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। জটিল বিষয়গুলোকে সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করার ফলে নতুন শিক্ষার্থীরাও সহজেই আয়ত্ত করতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, ‘মিজানুস সরফ’ বোঝার ক্ষেত্রে শিক্ষার্থীরা যেসব জটিলতার সম্মুখীন হয়, এই কিতাবটি সেগুলো দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। এতে রয়েছে পাঠবান্ধব উপস্থাপনা—যা একজন শিক্ষার্থীকে স্বয়ংসম্পূর্ণভাবে পড়ার সক্ষমতা তৈরি করবে।

শুধু মাদরাসা শিক্ষার্থীই নয়, আরবি ভাষা ও ব্যাকরণে আগ্রহী সাধারণ পাঠকদের জন্যও এটি একটি মূল্যবান সংযোজন। শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্যই এটি হতে পারে একটি নির্ভরযোগ্য গ্রন্থ।

এই বইয়ের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, এটিকে মহিলা মাদরাসা ও আলিয়া মাদরাসার সিলেবাস উপযোগী করে লেখা হয়েছে।

‘তাহযীবুত তিবইয়ান’ সংগ্রহ করতে যোগাযোগ করুন: 01828-911358, 01834-023918 নাম্বারে অথবা ‘মাকতাবাতুল ইসমাত’ এর ফেসবুক পেজে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ