রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

মুগ্ধ পরিবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| রিফাত নিগার শাপলা |||

 

শহর নগর জলের তোড়ে

ভিজছে, এমন বৃষ্টি

সিক্ত সজল প্রকৃতিতে

হারিয়ে গেলো দৃষ্টি !

 

আকাশ জুড়ে থমথমে ভাব

মেঘের ঘনঘটা

যায়না দেখা পাখ পাখালি

কিংবা রবির ছটা । 

 

টাপুর টুপুর একটানা সুর

মিষ্টি মধুর তান

সকাল থেকেই শুনছি বসে

জল পরিদের গান ।

 

মনটা যে চায় সবার সাথে

বসে,আসন পেতে

ইলিশ,বেগুন ভাজির সাথে

ডাল খিচুড়ি খেতে । 

 

প্রাণ জুড়ানো বাতাস,আহা

বইছে অনিমেষ

তপ্ত দিনের যন্ত্রণা নেই

মুগ্ধ পরিবেশ ।

 

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ