শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ২ শিক্ষার্থী ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে ১৯ বছর আগের মামলায় আদালতে আত্মসমর্পণ দিল্লি জামে মসজিদের ইমামের ইসলামী আন্দোলনের তিন জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত মাদক পরিবার-সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়: মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি ৪ দিনের ইসলাহি ও দাওয়াতি সফরে মালয়েশিয়ায় শায়খ মুফতী হাফীজুদ্দীন ‘কওমি মাদরাসা নিয়ে অপপ্রচার যেমন রুখতে হবে, অপরাধীও ছাড় পাবে না’

লেখকপত্রের ২৯তম সংখ্যা বাজারে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৯টি সংখ্যা প্রকাশিত হলো। বিশেষায়িত পত্রিকাটি ইতোমধ্যে সাত বছর পেরিয়ে আট বছরে পা রেখেছে।

চলতি সংখ্যায় শীর্ষ কলামে রয়েছে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর বাংলাদেশে ঐতিহাসিক ও স্মরণীয় দুই সফরের গল্প। লিখেছেন জহির উদ্দিন বাবর। ‘জীবন সায়াহ্নে কেমন আছেন কলমের প্রহরীরা’ এই শিরোনামে প্রবীণ সাতজন আলেম লেখকের দিনকালের কথা তুলে ধরেছেন শামসুদ্দীন সাদী। ‘আল আমান: তাঁকে ভালোবাসি কেন’ শিরোনামে বিখ্যাত কথাশিল্পী আবদুল আযীয আল আমানকে নিয়ে লিখেছেন গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবিদীন। সদ্য চলে যাওয়া বিশিষ্ট স্কলার আলেম সাইয়েদ সালমান হুসাইনী নদভী রহ.কে নিয়ে ‘জ্ঞান-গবেষণায় আলোকিত জীবনে বিচ্যুতির কালো রেখা’ শিরোনামে লিখেছেন সাইমুম রিদা। সদ্য মারা যাওয়া লেখক-বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে নিয়ে লিখেছেন নূরউদ্দীন আওরঙ্গজেব। কবি আল মুজাহিদীকে নিয়ে স্মৃতিচারণ করেছেন মুহাম্মদ নূরুল ইসলাম।

লেখক হয়ে ওঠার গল্প বলেছেন মুর্শিদ-উল-আলম। কয়েক মাস আগে আকস্মিকভাবে চলে যাওয়া লেখক কাজী সিকান্দারকে নিয়ে স্মৃতি ও আবেগের মিশেলে শোকগাথা রচনা করেছেন মাসউদুল কাদির ও মুনীরুল ইসলাম। তারুণ্য ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ। প্রবীণ লেখক-রাজনীতিক আল্লামা সরওয়ার কামাল আজিজীকে নিয়ে লিখেছেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। ঝটপট বিভাগে সূচিবদ্ধ হয়েছেন জুবায়ের রশীদ। এআই যুগে মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ নিয়ে বিতর্কের বিষয়টি তুলে ধরেছেন ইলয়াস হোসাইন। ইসলামি বইমেলার খবর জানিয়েছেন মিযানুর রহমান জামীল। তারুণ্য বিভাগে ‘কেন কমছে বইয়ের পাঠক?’ বিষয়ে লিখেছেন ১০ জন নবীন-তরুণ লেখক-লেখিকা। ছড়া-কবিতা বিভাগে লিখেছেন পাঁচজন। এছাড়া নিয়মিত বিভাগগুলো তো রয়েছেই।    

লেখকপত্রের চলতি সংখ্যা সংগ্রহ করা যাবে- বায়তুল মোকাররমের বই মাকের্টের হাবিবিয়া বুক ডিপো থেকে। এছাড়া বাংলাবাজারের দারুল উলুম লাইব্রেরী, চৌধুরীপাড়ায় আওয়ার ইসলামের কার্যালয় এবং যাত্রাবাড়ীর মোল্লার বই ডটকমেও পাওয়া যাবে। কমপক্ষে ১০ কপির এজেন্ট হওয়ার সুযোগ রয়েছে। সার্কুলেশন বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৯১৮৭০৬০৩৫ নাম্বারে।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে শুরু হওয়া লেখকপত্রের সম্পাদক হিসেবে আছেন লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। নির্বাহী সম্পাদক হিসেবে আছেন আলেম লেখক ও ছড়াকার মুনীরুল ইসলাম। এছাড়া একঝাঁক তরুণ সাময়িকীটির সঙ্গে জড়িত।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ