রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পেলেন জুবায়ের রশীদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক লেখক ও অধ্যাপক শান্তনু কায়সারের সাহিত্য-চিন্তা ও সৃষ্টিশীল উত্তরাধিকারকে ধারণ এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৫’  প্রদান করা হয়েছে। এবার এ পুরস্কারে নির্বাচিত তিন লেখকের একজন কথাসাহিত্যিক জুবায়ের রশীদ। তিনি ইসলামি অঙ্গনের পরিচিতমুখ লেখক।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র যৌথভাবে এ সাহিত্য পুরস্কার প্রবর্তন করেছে। এবার দ্বিতীয়বারের মতো পুরস্কারটি দেওয়া হলো।

এবার জুবায়ের রশীদের ‘গালিবের মুশায়েরায়’ ডকুফিকশন গ্রন্থটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। একই সঙ্গে কবি হেমায়েত উল্লাহ ইমনের কবিতাগ্রন্থ ‘ফেনাফুল’ এবং নাট্যকার শরণ এহসানের নাটক ‘পুরনামা’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহীত উল আলম।

শান্তনু কায়সারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন নাট্যনির্দেশক ফয়েজ জহির। পুরস্কারপ্রাপ্ত তিনটি গ্রন্থ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক পাপড়ি রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকাশনা সংস্থা ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন শান্তনু কায়সারের কনিষ্ঠ পুত্র এবং ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’র সম্পাদক রাসেল রায়হান।

একই অনুষ্ঠানে ঐতিহ্য প্রকাশিত ১০ খণ্ডের ‘শান্তনু কায়সার-রচনাবলি’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, এর মাধ্যমে শান্তনু কায়সারের সাহিত্যকর্ম সংরক্ষণ, পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে তার সাহিত্য-চিন্তার চর্চা বিস্তৃত করার উদ্যোগ আরও এগিয়ে গেল।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ