নিজস্ব প্রতিবেদক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে শুরু হওয়া ইসলামি বইমেলায় লিটলম্যাগের জন্য পৃথক কর্নার রাখার জোরালো দাবি উঠলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি মেলা কর্তৃপক্ষ। এ নিয়ে তরুণ লেখক ও সাহিত্যকর্মীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। তবে মেলা কর্তৃপক্ষ বিকল্প হিসেবে এবার মেলায় রেখেছে ‘ইসলামিক ম্যাগাজিন কর্নার’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে লেখক, সম্পাদক ও তরুণদের উদ্যোগে প্রকাশিত ছোট-বড় ইসলামিক ম্যাগাজিন ও পত্রিকা এই কর্নারে প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবে। কোনো সম্পাদক বা প্রকাশক নিজের ম্যাগাজিন এখান