শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


মালয়েশিয়ায় ৬৭ অবৈধ বাংলাদেশি শ্রমিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার কেলান্তানের অভিবাসন বিভাগের এক বিশেষ অভিযানে ৭৫ জন অবৈধ শ্রমিককে আটক করেছে। এদের মধ্যে সাতজন স্বীকার করেছেন তারা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের সুংগাই গোলোক নদীপথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।

জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, একজন ভারতীয় এবং একজন মিয়ানমারের নাগরিক।

তিনি বলেন, ‌‌‌‘এই প্রবাসীদের সীমান্তের অবৈধ পয়েন্ট দিয়ে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে কোটা বারুর লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তারা উপদ্বীপের পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’

মোহাম্মদ ইউসুফ আরো জানান, গোয়েন্দা তথ্য ও জনসাধারণের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে কোটা বারু ও পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে অভিযান চালান