দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ চালুর আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। প্রবাসীদের তোলা দাবির সাথে একাত্মতা পোষণ করে তিনি সরকারের প্রতি এই ‘যৌক্তিক ও ন্যায্য’ দাবি মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
শায়খ আহমাদুল্লাহ তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘প্রবাসীরা সুদমুক্ত ঋণের দাবি তুলেছেন। আমরা তাদের এই যৌক্তিক দাবির সাথে ঐকমত্য পোষণ করে সরকারের প্রতি রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’