রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল শুক্রবার রাত ১১.৩০ মিনিটে মৌলভীবাজার জেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার (২৩ নভেম্বর) মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ছিলেন শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের নিবেদিত এক সৈনিক। তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। তিনি একজন নিরলস জানবাজ নেতা ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক তার এই দ্বীনি মেহনতকে কবুল করুন।

নেতৃবৃন্দ আরো বলেন, মাওলানা রায়পুরীর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত নেতাকে হারালো। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ