রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী হৃদরোগে আক্রান্ত হয়ে গত রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, শায়খুল হাদিস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী তাঁর শিক্ষকতা জীবনের শুরু থেকেই হাদিসের শিক্ষক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত ঢাকার একটি মাদরাসার শায়খুল হাদিস হিসেবে দায়িত্বপালন করছেন। সিলেটের আন্দোলন-সংগ্রাম কিংবা শিক্ষা-সংস্কৃতিতে মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর অবদান রয়েছে। তিনি ইসলামী রাজনীতিতে সামনের সারিতে ‍দুর্যোগকালীন মুহূর্তে জাতির নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ তাঁর সকল তৎপরতা সন্তুষ্টির বিনিময়ে কবুল করুন। তাঁকে মাগফিরাত দান করুন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণ করার তৌফিক দান করুন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ