বিশিষ্ট কবি এবং ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুকুল চৌধুরী (মঞ্জুরুল করীম চৌধুরী) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১.৩০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বাদ জোহর সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মানিকপীর (র.) গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
ইসলাম ও জাতীয়তাবাদী ধারার শক্তিমান এই কবির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লেখক, সাংবাদিক ও সাহিত্যিকরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতি স্মরণ করছেন।
ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কবি মুকুল চৌধুরী ১৯৫৮ সালের ২২ আগস্ট সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগà