রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

‘ঐক্য প্রচেষ্টায় আল্লামা সুলতান যওকের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে গতকাল (শুক্রবার) বিকাল ৫টায় টিএ রোডস্থ আইএবি মিলনায়তনে বিশ্ব বরেণ্য আলেমে দীন, প্রখ্যাত আরবি, উর্দূ ও ফার্সি ভাষা সাহিত্যিক, জামিয়া দারুল মাআরিফ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খুল হাদীস আল্লামা সুলতান যওক নদভী রহ. -এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুর।

সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, রিয়াদ মহানগরের সহ-সভাপতি মুফতি জসিম উদ্দিন। 

আলোচনা করেন ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইরণ মোল্লা, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ সাব্বির মুন্সী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মো. ছায়েদ মিয়া, উপ সম্পাদক হুমায়ূন কবির, মোয়াজ্জেম হোসেন অবিদ ও মো. মাহমুদুল হাসান প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, ইসলামি দলগুলোর ঐক্য প্রচেষ্টায় আল্লামা সুলতান যওক নদভী রহ. -এর ভূমিকা এদেশের ইসলামপন্থীরা যুগ যুগ ধরে স্মরণ করবে। 

বক্তারা বলেন, শিক্ষা সংস্কার আন্দোলনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। বক্তাগণ বলেন, আল্লামা নদভী ইসলামী আন্দোলন বাংলাদেশের অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে  প্রতিদ্বন্দ্বী তাঁর মেয়ের জামাতাকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন। মৃত্যুর পূর্বে পীর সাহেব চরমোনাই রহ. -কে লিখিতভাবে খেলাফত প্রদানের মাধ্যমে তিনি চরমোনাইর মিশনের প্রতি আন্তরিকতার উদাহরণ রেখে গেছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ