রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম কাদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাহেবেরহাট এলাকার জুনুদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত নুর হকের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন দ্বিতীয়।

জানা গেছে, দেড় বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব পাড়ি জমান সাইফুল ইসলাম। এর আগে তিনি প্রায় ১৩ বছর মিশরে ছিলেন।

বুধবার (২৮ মে) রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িতে পানি তোলার সময় একটি লরি এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাইফুল ইসলামের প্রতিবেশী মাইনুল ইসলাম রাকিব  বলেন, ১৩ বছর মিশরে থাকার পর স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আবারও বিদেশে পাড়ি জমান সাইফুল ইসলাম। তার বাবা ছিলেন পুলিশ সদস্য।

সাইফুলের মৃত্যুর খবরে বাড়িতে সবাই স্তব্ধ হয়ে গেছে। সাইফুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।

কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন  বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইফুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার দেড় বছরের এক সন্তান রয়েছে। দীর্ঘদিন মিশরে থাকায় সে দেরিতে বিয়ে করেছে। তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায়। মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ