রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের জুড়ীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে ভেসে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাহবুব হাসান রিয়াদ (১৪)। সে সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মো. পাখি মিয়ার ছেলে। রিয়াদ স্থানীয় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ি থেকে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার ওপর দিয়ে পাহাড়ি ঢলে হাঁটতে গেলে দুইজন একসঙ্গে স্রোতে ভেসে যায়। সহপাঠী ফাহিমের সাঁতার জানা থাকায় বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার না জানা থাকায় পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ