রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

মাদরাসা ছাত্র ফারহান লাবিবের সন্ধান চায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর যাত্রাবাসীর বাসা থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় ফারহান লাবিব (১৪) নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) দুপুর দুইটার সময় মাদরাসার উদ্দেশে রওনা হয় লাবিব। কিন্তু মাদরাসা থেকে জানানো হয় সেখানে যায়নি। আবার বাসায়ও ফিরে আসেনি।

এরপর থেকে ওই শিক্ষার্থীর কোনো হদিস মিলছে না। নিখোঁজ হাফেজ ফারহান লাবিব স্থানীয় জামিয়া বাইতুন নুর, উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার তাইসি জামায়াত (বা শাখা)-এর ছাত্র।  একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা।

এরই মধ্যে সন্ধান চেয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৪৫২) করেছে শিশুটির পরিবার । জানানো হয়, বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো ধূসর রঙ্গের পাঞ্জাবী।

নিখোঁজ লাবিবের বাবা মো. মেহেদী হাসান একজন সেনা কর্মকর্তা।  তার গ্রামের বাড়ি- রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আখরজানি গ্রামে। শিশুটির সন্ধান পেলে- যাত্রাবাড়ী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ