রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

ছাদ থেকে পড়ে প্রাণ গেল মাদরাসা ছাত্রীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর দক্ষিণখানে মাদরাসার ছাদ থেকে পড়ে এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম জান্নাত। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে দক্ষিণখান এলাকার ভাই ভাই মার্কেটের নূরানী ট্রেনিং সেন্টার মাদরাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন জান্নাত। প্রথমে তাকে উত্তরার একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদরাসার শিক্ষক মো. আদনান মাহমুদ জানান, জান্নাত মাদরাসার পাঁচতলার ছাদে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে। কীভাবে ছাদ থেকে নিচে পড়ে যান, সে বিষয়ে শিক্ষকরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

জান্নাতের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের পশ্চিম নামাপাড়া গ্রামে। বাবার নাম লোকমান হোসেন।

এসএকে/