রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

আমার দেশ সম্পাদকের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ এ শোক জানান।

শোকবার্তায় তাঁরা বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন মহান শিক্ষক, আদর্শ মা ও ধর্মপ্রাণ মুসলিম নারী। বার্ধক্যের পরও তিনি ন্যায় ও সত্যের পক্ষে ছিলেন এবং ফ্যাসিবাদী শক্তির জুলুমের বিরুদ্ধে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাঁর একমাত্র সন্তান মাহমুদুর রহমানের ওপর নির্যাতনের সময় তিনি কেবল সন্তানকে সাহস দেননি, নিজেও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন।

নেতৃবৃন্দ মরহুমার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম আজ ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ