রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

মসজিদের রেলিং ভেঙে প্রাণ গেল মুসল্লির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। তিনি একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজ আদায়ের আগে আব্দুল মমিন অজু শেষে মসজিদে প্রবেশের সময় হঠাৎ করে ছাদের ওপরের কার্নিস ভেঙে তার ওপর পড়ে। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই মসজিদটি হওয়ায় তিনি নিয়মিত নামাজ পড়তেন। প্রতিদিনের মতো শনিবারও মাগরিবের নামাজ আদায় করতে এসে দুর্ঘটনার শিকার হন। পরে তার স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ