রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

বজ্রপাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে। মৃত মো. ইছাক মিয়া গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে ও গাভারকান্দা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ইছাক বাড়ির সামনে কচু খেত থেকে লতি তুলতে যায়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্থান্তর করা হয়েছে।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, বজ্রপাতে মৃত ইছাকের মরদেহ দাফনের জন্য তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ