বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া তিনবারের বিশ্বজয়ী হাফেজ দেশের উজ্জ্বল নক্ষত্র হাফেজ সাইফুর রহমান ত্বকী আজ ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ১০টায় গত কয়েকদিন ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে আজ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) -এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকামের জন্য দোয়া করেন।
মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, তিনবারের বিশ্বজয়ী কুরআà