রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

‘মাওলানা ফয়েজী জীবনভর কুরআনের খেদমতে নিবেদিত ছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রখ্যাত আলেম, আল হাইয়্যাতুল উলয়ার নির্বাহী সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার যুগ্ম মহাসচিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নূরানী তালীমুল কুরআন বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পাঠানো এক শোক বার্তায় মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, ‘মাওলানা নুরুল হুদা ফয়েজী সারা জীবন কুরআনের খেদমতে নিবেদিত ছিলেন। আমার পরিবারের সঙ্গে তাঁর ছিল গভীর সম্পর্ক। তিনি আমাকে অত্যন্ত মহব্বত করতেন, আমিও তাঁকে গভীর শ্রদ্ধা করতাম। তাঁর ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজী মঙ্গলবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ