রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

খেলাফত মজলিস প্রার্থীর ইন্তেকাল, দলের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস নোয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক ও সোনাইমুড়ী উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে ওপেন হার্ট সার্জারি পরবর্তী অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল। তিনি খেলাফত মজলিসের সদস্য হিসেবে একজন শপথপ্রাপ্ত জনশক্তি এবং নোয়াখালী-০১ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে সহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার বেলা ১১টায় মরহুমের নিজ বাড়ি সোনাইমুড়ী সোনাপুর হাওলাদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন করা হয়। এ সময়ে খেলাফত মজলিস কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, হাফেজ মাওলানা আবু সালমান, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা আব্দুল আজিজের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। প্রদত্ত শোকবাণীতে আমিরে মজলিস মহান আল্লাহর দরবারে তাঁর মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খেলাফত মজলিসের আমির আরো বলেন, মরহুম মাওলানা আবদুল আজিজ খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রজীবন থেকে শপথের জনশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আল্লাহ তাঁর সকল নেক আমল কবুল করুন। তাঁর শূন্যতা পূরণ করে দিন।

হাফেজ মাওলানা আব্দুল আজিজের ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস নোয়াখালী জোন পরিচালক হাফেজ আবু সালমান, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ