রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মুফতি হাবীবুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৃতিসন্তান, আলেমে দ্বীন মুফতী হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।

তাঁর বয়স ছিল আনুমানিক ৫৭ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

মরহুমের জানাজা আজ সোমবার বাদ জোহর, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গাড়াইকুটি (তাঁর নিজ বাড়িতে) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মুফতি হাবীবুর রহমান (রহ.) ছিলেন একজন নিষ্ঠাবান আলেম, আদর্শবান সংগঠক ও আপসহীন ইসলামি আন্দোলনের কর্মী। দীনের দাওয়াত, তাবলিগ ও সাংগঠনিক দায়িত্ব পালনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও তাকওয়াবান। তাঁর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস একজন পরীক্ষিত ও বিশ্বস্ত সহকর্মীকে হারাল।

তিনি আরও বলেন, মরহুমের ইন্তেকাল শুধু তাঁর পরিবার বা সংগঠনের জন্য নয়; বরং গোটা দীনদার সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই শোক সইবার তাওফিক দান করেন।

মহাসচিব মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ