রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

নূরুজ্জামান বাদলের মৃত্যুতে শোকাহত জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. নূরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কঠিন ও প্রতীকূল পরিস্থিতির মধ্যেও বাদল নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন, যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমির শোকবার্তায় বলেন, চিরদিনের জন্য চলে গেলেন আমাদের প্রিয় ভাই নূরুজ্জামান বাদল। শেরপুর-৩ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের জামায়াত মনোনীত প্রার্থী, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নূরুজ্জামান বাদলের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। 

জামায়াত আমির বলেন, ইসলামী আন্দোলনের প্রতি তার অঙ্গীকার ছিল অটুট। অল্প কিছুদিন আগেই নিজের চোখের সামনে রেজাউল করিমকে সন্ত্রাসীদের হাতে শহীদ হতে দেখার মতো মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েও তিনি মনোবল হারাননি। কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে গিয়েছেন, যা তার দৃঢ়তা, সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আল্লাহতায়ালার কাছে মরহুমের মাগফিরাত কামনা করছি এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করছি। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি ইন্তেকাল করেন। নূরুজ্জামান বাদল শেরপুর জেলা শাখার সেক্রেটারির দায়িত্বরত ছিলেন। 

বুধবার দুপুর আড়াইটায় নূরুজ্জামান বাদলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামালপুর-২ আসনের  জামায়াতে ইসলামী প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. মাওলানা মাওলানা ছামিউল হক ফারুকী। 

বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নূরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের ইমামতিতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে নিজ গ্রাম পোড়াগড় পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ