রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

তাবলিগের প্রবীণ মুরব্বি ডা. আবু হোসেন সরকারের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি, হজরতজীর সোহবতপ্রাপ্ত, নোয়াখালী জেলার তাবলিগ জামাতের শুরা সদস্য ডা. আবু হোসেন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার (১৮ মার্চ) রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাবলিগ জামাত শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাবলিগের এই প্রবীণ মুরব্বির জানাজার সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

ডা. আবু হোসেন সরকার ছিলেন নোয়াখালী জেলা তাবলিগ মারকাজ ও কাসেমুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি। তিনি দি ন্যাশনাল এইচ. আর. ল্যাবরেটরী লি. (মাইজদী কোর্ট, নোয়াখালী)-এর প্রতিষ্ঠাতা। তার ইন্তেকালে তাবলিগ সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ