রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ক্যান্সারে আক্রান্ত হয়ে মদিনা হেফাজতের সভাপতির ছেলের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মদিনা মুনাওয়ারা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর বড় ছেলে নাঈম বিন রফিক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ মার্চ) দুপুর ২টায় মদিনা মুনাওয়ারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

জানা যায়, সম্প্রতি তার শরীরে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে, যা ইতোমধ্যে চতুর্থ স্তরে পৌঁছে গিয়েছিল। অসুস্থতার অবনতি হলে তাকে মদিনার হায়াত আল-ওতানী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতা-মাতা, দুই ভাই ও এক বোন রেখে গেছেন।

রোববার বাদ ফজর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন হয়।
মরহুমের পিতা মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী তার সন্তানের রূহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ